ক্যালেন্ডার

১৮ সেপ্টেম্বর ২০২৪

ইনকিলাব মঞ্চের বিবরণী

  1. সন্ধ্যা ০৭:০১ইনকিলাব মঞ্চ পেইজ

    প্রতিটা খু-নে-র বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবোই। ইনশাআল্লাহ।২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণে এক করুণ ও অমানবিক ঘটনার সূচনা ঘটে। বাবা-মা ও একমাত্র ভাইকে হারিয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়া তরুণ তোফাজ্জল হোসেন প্রায়ই বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি করতেন। এদিন সন্ধ্যায় মোবাইল চুরির সন্দেহে একদল শিক্ষার্থী তাকে হলের গেটের কাছ থেকে আটক করে মূল ভবনের গেস্টরুমে নিয়ে যায়। সেখানে তার ওপর প্রথম দফায় শারীরিক নির্যাতন চালানো হয়, যদিও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার অবচেতন মানসিক অবস্থা বুঝতে পেরে শিক্ষার্থীরা তাকে হলের ক্যানটিনে নিয়ে গিয়ে ভাত খাওয়ায়।তবে মানবিকতার এই ক্ষণিক ঝলক পরক্ষণেই রূপ নেয় চরম পাশবিকতায়। ক্যানটিন থেকে তোফাজ্জলকে হলের দক্ষিণ ভবনের গেস্টরুমে নিয়ে গিয়ে হাত বেঁধে ক্রিকেট স্টাম্প, ব্যাট ও লাঠি দিয়ে কয়েক দফায় নির্মমভাবে মারধর করা হয়। নির্যাতকরা তার স্বজনদের ফোনে টাকা দাবি করলে তারা তোফাজ্জলের মানসিক অসুস্থতার কথা জানিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তরের আকুল আবেদন জানান, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করা হয়। ক্রমাগত অমানুষিক প্রহারে তোফাজ্জলের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ইনকিলাব মঞ্চ পেইজ, ১৮ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ০৭:০১
    সংগ্রহ: ইনকিলাব মঞ্চ

উৎস

ইনকিলাব মঞ্চের সংকলন

যেভাবে লেখেন সেভাবেই খুঁজুন: হাদী, হাদি বা hadi