ক্যালেন্ডার

২৬ আগস্ট ২০২৪

ইনকিলাব মঞ্চের বিবরণী

  1. ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার পানির চাপ বৃদ্ধির কারণে পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়। এর ফলে একদিনেই বাংলাদেশে প্রায় ১১ লাখ কিউসেক পানি প্রবেশের পথ তৈরি হয়, যা উত্তরবঙ্গের জেলাগুলোতে তীব্র বন্যার আতঙ্ক ছড়ায়। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বিপৎসীমার নিচে থাকায় তাৎক্ষণিক বড় বন্যার ঝুঁকি কম। এদিন মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছায়।এদিকে এদিন সকালে 'বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট'-এর ব্যানারে শত শত প্যাডেলচালিত রিকশাচালক রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণে নিজেদের জীবিকা হুমকিতে পড়ায় এবং তীব্র অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়ে তারা এই আন্দোলনে নামেন। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের রাজপথগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম প্রদান এবং পুলিশের পক্ষ থেকে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশ্বাস পাওয়ার পর রিকশাচালকেরা শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিলো এবং আপাতদৃষ্টিতে আনসার আন্দোলনের মতো ষড়যন্ত্রমূলক ছিলো না, তবে এটা বলাই বাহুল্য যে পতিত স্বৈরাচারি দল এ সময় যৌক্তিক অযৌক্তিক সকল আন্দোলনকে নাশকতা সৃষ্টির একটি সুযোগ হিসেবে দেখছিল; এবং রিকশাচালকদের এই আন্দোলন দীর্ঘায়িত হলে এটিও অনিয়ন্ত্রিত হয়ে পড়ার সম্ভাবনা ছিল।

  2. বিকাল ০৫:৩৭ইনকিলাব মঞ্চ পেইজ

    নতুন কর্মসূচি

উৎস

ইনকিলাব মঞ্চের সংকলন

যেভাবে লেখেন সেভাবেই খুঁজুন: হাদী, হাদি বা hadi