২২ আগস্ট ২০২৪
ইনকিলাব মঞ্চের বিবরণী
বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করে। ফেনী সম্পূর্ণভাবে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, কারণ ৯২% মোবাইল টাওয়ার অকেজো হয়ে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ ডুবে যাওয়ায় মহাসড়কে তীব্র পানির স্রোত বয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথম পর্যায়ে দুর্যোগে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, যার একজন ফেনীর ফুলগাজীর এবং অপরজন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। নদীর পানি পরিমাপে দেখা যায়, নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫১.৫০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২.১৫ সেমি) এবং কাউনিয়া পয়েন্টে ২৮.৬১ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।
উৎস
ইনকিলাব মঞ্চের সংকলন