২৮ অক্টোবর ২০২৩
ইনকিলাব মঞ্চের বিবরণী
এদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়া পল্টনে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মহাসমাবেশ করে বিএনপি।
দুপুর ১২:৫০-এর দিকে
শুরু হওয়া এই মহাসমাবেশে দুপুর ২:১৫-এর দিকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং বিকেল ৩:০০-এর মধ্যে সমাবেশ পুরোপুরি পণ্ড হয়ে নয়াপল্টন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।
দুপুর ০২:১৫
এই আকস্মিক হামলা ও তীব্র সংঘর্ষের সূচনাতেই সিনিয়র নেতারা সরে পড়লেও শরিফ উসমান হাদী এবং তাঁর বন্ধুরা পল্টনের মূল মঞ্চের ঠিক সামনে নিজেদের অবস্থান ধরে রাখেন, অবস্থান ধরে রাখার চেষ্টা করেন সাধারণ নেতা-কর্মীরাও। চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজ সঙ্গীদের নিয়ে উসমান হাদী (দুপুর ২:১৫ থেকে বিকেল ৩:০০ পর্যন্ত) প্রায় এক ঘণ্টা সেখানে অবিচলভাবে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মূল লক্ষ্য ছিল শীর্ষ কোনো নেতার নির্দেশনায় পাল্টা প্রতিরোধ গড়ে তোলা, যা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারত। তবে সিনিয়র নেতৃত্বের পক্ষ থেকে শেষ পর্যন্ত এমন কোনো সাহসী নির্দেশনা আসেনি।
উৎস
ইনকিলাব মঞ্চের সংকলন