7 October 2024
ইনকিলাব মঞ্চ’s account
No English version
8:24 amইনকিলাব মঞ্চ page
পদ্মা, তিস্তা,আবরার যুদ্ধে ডাকে বারবার।
9:43 amইনকিলাব মঞ্চ page
আজকে আবরার শহীদ হওয়ার ৫ বছর পূর্ণ হলো।শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগীতা নিপাত যাক।
11:06 amইনকিলাব মঞ্চ page
ইনকিলাব মঞ্চ এখন শহীদ আবরার এর বাড়িতে। বি.দ্রঃ অনেকেই ইনকিলাব মঞ্চ এর পেইজ থেকে লাইভ করার জন্য বলছেন, তাদেরকে বলছি "কোন পেইজ থেকে লাইভে যেতে হলে মূলত পেইজের বয়স ৬০ দিন হতে হয়, তা নাহলে সম্ভব নয়"। {সম্ভবত এই ক্যাপশন দিয়ে ওসমান হাদির ব্যক্তিগত প্রোফাইল বা অন্য কোনো জায়গা থেকে করা লাইভ শেয়ার দেয়া হয়, যা এখন পাওয়া যাচ্ছে না।}শহিদ আবরার ফাহাদের জনম দুঃখিনী মা

সংগ্রহ: ইনকিলাব মঞ্চ 11:30 amইনকিলাব মঞ্চ page
প্রেরণার বাতিঘর, শহীদ আবরার। ০৭ অক্টোবর ২০১৯
1:56 pmইনকিলাব মঞ্চ page
৭ অক্টোবর 'জাতীয় আগ্রাসন বিরোধী দিবস' পালনের আহবান ইনকিলাব মঞ্চের বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দিল্লীর সেবাদাস ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বর্বর হত্যাকান্ডের শিকার হন বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদ। যিনি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রথম শহিদ।আজ ৭ অক্টোবর শহিদ আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ছাত্র জনতার পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালিতে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করা হয়। সর্বস্তরের ছাত্র জনতার সাথে জিয়ারতে অংশ নেন আবরার ফাহাদের দাদু ও চাচা। মোনাজাত শেষে আবরার ফাহাদের এই মহান ত্যাগকে ধারন করে নতুন বাংলাদেশ বিনির্মানে ৭ অক্টোবরকে 'জাতীয় আগ্রাসন বিরোধী দিবস' হিশাবে ঘোষণা করা হয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল মুক্তিকামী মানুষকে এই দিনে 'জাতীয় আগ্রাসন বিরোধী দিবস' পালনের আহবান জানায় ইনকিলাব মঞ্চ।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, চব্বিশে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রামের সূচনা হয়েছে, শহিদ আবরার হলেন আমাদের সেই সংগ্রামের প্রবাদ পুরুষ।তিনি আরও বলেন, হাজারো শহিদের জীবনের বিনিময়ে যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মানের যাত্রা শুরু হয়েছে, শহিদ আবরার হলেন সেই সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। যিনি আমাদেরকে সকল আধিপত্যবাদ ও তাঁবেদারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। শহিদ আবরারের কবর জিয়ারত শেষে উপস্থিত ছাত্র জনতার পক্ষ থেকে ৭ অক্টোবর 'আগ্রাসন বিরোধী দিবস' ঘোষণা করার উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানায় ইনকিলাব মঞ্চ।শহিদ আবরারের কবর জেয়ারত ও বক্তব্যঃ (ভিডিওচিত্র ইনকিলাব মঞ্চ পেইজ থেকে সংগৃহীত)সংবাদমাধ্যমে এই দিনের সফরঃ৭ অক্টোবর ‘জাতীয় আগ্রাসনবিরোধী দিবস’ পালনের আহ্বান - কালবেলা৭ অক্টোবর ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ পালনের আহ্বান - ঢাকা পোস্ট৭ অক্টোবর জাতীয় আগ্রাসন বিরোধী দিবস পালনের আহ্বান ইনকিলাব মঞ্চের - দেশ রূপান্তর৭ অক্টোবরকে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চের - সময়ের আলোআবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ পালনের আহ্বান - চ্যানেল ২৪
কালবেলা, accessed 2 November 2026 · ঢাকা পোস্ট, accessed 2 November 2026 · দেশ রূপান্তর, accessed 2 November 2026 · সময়ের আলো, accessed 2 November 2026 · চ্যানেল ২৪, accessed 2 November 2026
News
- ৭ অক্টোবর ‘জাতীয় আগ্রাসনবিরোধী দিবস’ পালনের আহ্বান কালবেলা
- ৭ অক্টোবর জাতীয় আগ্রাসন বিরোধী দিবস পালনের আহ্বান ইনকিলাব মঞ্চের দেশ রূপান্তর
- ৭ অক্টোবর ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ পালনের আহ্বান ঢাকা পোস্ট
- আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ পালনের আহ্বান চ্যানেল ২৪
- ৭ অক্টোবরকে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চের সময়ের আলো
Sources
ইনকিলাব মঞ্চ compilation · কালবেলা, accessed 2 November 2026 · ঢাকা পোস্ট, accessed 2 November 2026 · দেশ রূপান্তর, accessed 2 November 2026 · সময়ের আলো, accessed 2 November 2026 · চ্যানেল ২৪, accessed 2 November 2026
