28 September 2024
ইনকিলাব মঞ্চ’s account
No English version
২৮ সেপ্টেম্বর সকাল থেকে উজান থেকে নেমে আসা এই পানি দ্রুত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাটই খুলে দেয় পানি উন্নয়ন বোর্ড। তবুও সীমান্ত পেরিয়ে আসা পাহাড়ি ঢল ও তীব্র স্রোতে তিস্তা নদী দ্রুত কানায় কানায় পূর্ণ হতে থাকে।ওদিকে এদিন দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান 'দৈনিক আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মাহমুদুর রহমান। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং তাঁদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।এছাড়া এদিন প্রবীণ এই সাংবাদিকের নীতিগত অবস্থান ও পরবর্তী পদক্ষেপ জানার উদ্দেশ্যে শরীফ ওসমান হাদী এবং ইনকিলাব মঞ্চের সদস্যরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের শুরুতে ইনকিলাব মঞ্চের তরুণ প্রতিনিধিরা মাহমুদুর রহমানের কাছে আইনি প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চান। আলাপচারিতায় উদঘাটিত হয় যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্রের পক্ষ থেকে মাহমুদুর রহমানকে দুটি নমনীয় বিকল্প বা প্রস্তাব প্রদান করা হয়েছিল:১. নির্বাহী আদেশে সাজা স্থগিতের আবেদন: একই মামলায় দণ্ডপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক শফিক রহমান যেভাবে সরকারের কাছে আবেদন জানিয়ে সাময়িকভাবে তাঁর সাজা স্থগিত রেখেছিলেন, মাহমুদুর রহমানকেও অনুরূপ একটি আবেদনের পরামর্শ দেওয়া হয়।২. হাসপাতাল ও বিশেষ সুবিধার প্রস্তাব: নিজের প্রবীণ বয়স (প্রায় ৭০ বছর) এবং গুরুতর ডায়াবেটিসসহ শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে বিএসএমএমইউ (পিজি) হাসপাতালে ভর্তি হয়ে এরপর আদালতে 'ডিভিশনের' আবেদন জানানোর প্রস্তাব দেয়া হয়।তৎকালীন সময়ে তাঁর মাতা অত্যন্ত অসুস্থ ছিলেন এবং মাতাকে শেষ দেখা দেখার জন্যই মূলত তাঁর দ্রুত দেশে ফেরা। এই মানবিক দিক বিবেচনা করেও তরুণরা তাঁকে আইনি নমনীয়তা প্রদর্শনের অনুরোধ করেছিলেন। কিন্তু প্রস্তাবগুলোর উত্তরে মাহমুদুর রহমান যে দৃঢ়তা প্রদর্শন করেন, তা শহীদ ওসমান হাদী ও তাঁর সহযোগীদের হতবাক করে দেয়। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পাঁচ বছর চরম নির্যাতন ও কারাবাস ভোগ করা এই প্রবীণ সম্পাদক নির্বাহী বিভাগের কাছে কোনো প্রকার নতিস্বীকার বা অনুকম্পা প্রার্থনায় স্পষ্ট অস্বীকৃতি জানান।তিনি বলেন: "তোমরা তো জানো, আমি যদি একটু আপস করতাম, আমার জায়গা থেকে সরে আসতাম, তবে আজকে আমার জীবনের এই পরিণতি হতো না। আমি এই সরকারের কাছে কেন আবেদন করব? আমি কি কোনো অন্যায় করেছি?"শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি সাফ জানিয়ে দেন, "এত নির্মমতার মধ্যেও আমি বাংলাদেশ ছাড়িনি, অবস্থান পরিবর্তন করিনি। আমার প্রচুর ডায়াবেটিস আছে, কিন্তু এখনো জেল খাটার মতো মানসিক শক্তি আমার আছে। প্রয়োজনে জেল খেটেই বের হব, কিন্তু অসুস্থতার অজুহাতে হাসপাতালে থাকার কোনো মানসিকতা আমার নেই।"অবৈধ বা আইনি ফাঁকফোকর দিয়ে সুবিধা নেওয়ার বদলে তিনি আইনের কাঠামোর ভেতরে থেকেই অন্যায়ের মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। তিনি উল্লেখ করেন: “দেখো আমি যদি সরকারের কাছে আবেদন নাও করি, আমাকে বাসায় এসে পুলিশ গ্রেফতার করবে না এটা আমি জানি; এখন বাংলাদেশের সে অবস্থা নেই। কিন্তু এটা কি অদ্ভুত ব্যাপার যে আমি সাজাপ্রাপ্ত আসামি, আমি বাসায় এসে বসে থাকবো, আমাকে গ্রেফতার করবে না!”ফ্যাসিবাদি আমলে খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে বিএনপি, জামায়াতের অসংখ্য নেতাকর্মী সহ অগণিত সাধারণ মানুষের বিরুদ্ধে করা শতভাগ মিথ্যা ও হয়রানীমূলক মামলা সমূহের দ্রুত নিষ্পত্তির জন্য কেন এতদিন পর্যন্ত কোন কমিশন করা হলো না এই ক্ষোভ প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন: “শুধু আমার বিরুদ্ধে কেন মামলা প্রত্যাহার হবে? আমার মত তো আরো শত শত মানুষের বিরুদ্ধে মামলা আছে, একটা কমিশন যদি সেই মামলা নিয়ে কাজ শুরু করতো তাহলে আমারটাও যেত, আরো মানুষেরটাও যেত!”মাহমুদুর রহমানের এই পাহাড়সম দৃঢ়তা ও স্বাতন্ত্র্যবোধ ইনকিলাব মঞ্চের তরুণ বিপ্লবীদের মানসপটে গভীর দাগ কেটেছিল। শরীফ ওসমান হাদী সেই অনুভূতির বর্ণনা দিতে গিয়ে বলেন, মাহমুদুর রহমানের এই উচ্চকিত মনোবল দেখে তাঁরা স্তব্ধ হয়ে গিয়েছিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে নির্বাক হয়ে পড়েছিলেন। যে তরুণ প্রজন্ম মাহমুদুর রহমানের দীর্ঘ সংগ্রামকে কেবল ইতিহাসের পাতা বা খবরের শিরোনামে দেখেছে, তারা সরাসরি তাঁর মুখোমুখি হয়ে এক আপসহীন পুরুষকে আবিষ্কার করে। পাঁচ বছর জেল খেটেও যার নীতিবোধ টলানো যায়নি, তাঁর এই স্পিরিট তরুণ ইনকিলাবীদের রাজনৈতিক চেতনা ও আত্মত্যাগের মানসিকতাকে নতুন করে সঞ্জীবিত করেছিল।পরে একই দিনে তাঁর আইনজীবীর পক্ষ থেকে গণমাধ্যমে মাহমুদুর রহমানের আইনি লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ বিষয়ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, শেখ হাসিনা সরকারের আমলে সজীব ওয়াজেদ জয়কে কথিত ‘অপহরণ ও হত্যাচেষ্টা’র মামলায় সাজাপ্রাপ্ত মাহমুদুর রহমান পরদিন ২৯ সেপ্টেম্বর রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করবেন। সাজা পরোয়ানা থাকা সত্ত্বেও কোনো ধরনের আইনি সুযোগ সুবিধা না নিয়ে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সশরীরে উপস্থিত হয়ে মামলার মুখোমুখি হবেন।
Sources
ইনকিলাব মঞ্চ compilation