25 August 2024
ইনকিলাব মঞ্চ’s account
No English version
ফেনী ও কুমিল্লার পানি নামতে শুরু করায় তা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গিয়ে প্রবেশ করে এবং সেখানে পরিস্থিতির চরম অবনতি ঘটায়। নোয়াখালীর বিস্তীর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতার সাথে সাপ ও খাদ্য সংকট দেখা দেয়। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙামাটির ঝুলন্ত সেতু ডুবে যায়। পানিবন্দী পরিবারের সংখ্যা ১০ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে যায়।
9:00 am
প্রায় ১০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের আশপাশের রাস্তা অবরোধ করে। এতে করে পুরো ঢাকার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে।
1:30 pm
উত্তেজিত আনসার সদস্যরা প্রশাসনের নিরাপত্তা বলয় ভেঙে সচিবালয়ের প্রধান গেট ও ৩ নম্বর গেটের তালা ভেঙে ভেতরে অনুপ্রবেশ করেন। তারা জোরপূর্বক ভবনের ভেতরে ঢুকে স্লোগান দিতে শুরু করেন।
3:00 pmইনকিলাব মঞ্চ page
প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর চেষ্টা ইনকিলাব মঞ্চের
3:00 pm
পরিস্থিতি শান্ত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। সরকার আনসারদের ক্ষতিকর ‘রেস্ট প্রথা’ পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং জাতীয়করণের দাবির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। এই আশ্বাসের পর আন্দোলনের প্রধান সমন্বয়ক নাসির মিয়া আন্দোলন স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
4:32 pmইনকিলাব মঞ্চ page
ইনকিলাব মঞ্চের একটি টিম ফেনীতে বেশ কিছুদিন থাকবে। আমরা ঢাকা থেকে তাদের কাছে জরুরি জিনিসপত্র পাঠাবো। ইনশাআল্লাহ। ফেনীতে ইনকিলাব মঞ্চের কার্যক্রমের কিছু স্থিরচিত্র (ইনকিলাব মঞ্চ পেইজ থেকে সংগৃহীত)ওসমান হাদি এদিনের কোন এক সময় (সম্ভবত বিকেলে) ঢাকায় ফিরে আসেন। ফেনীতে ত্রান কার্যক্রমে ইনকিলাব মঞ্চের একটি অংশ থেকে যায়।

সংগ্রহ: ইনকিলাব মঞ্চ 
সংগ্রহ: ইনকিলাব মঞ্চ 
সংগ্রহ: ইনকিলাব মঞ্চ 
সংগ্রহ: ইনকিলাব মঞ্চ 5:00 pm
আন্দোলন স্থগিতের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার পরও আনসার সদস্যদের একটি বড় উগ্র অংশ সচিবালয় ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। তারা জাতীয়করণের তাৎক্ষণিক লিখিত প্রজ্ঞাপন জারির দাবিতে সচিবালয়ের সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দেয়। ফলে ৭ জন উপদেষ্টা, পদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং সচিবালয়ে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পূর্ণ অবরুদ্ধ (জিম্মি) হয়ে পড়েন।
8:45 pm
জিম্মিদশা থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পেজে লাইভ ও পোস্টের মাধ্যমে জানান যে, দাবি মেনে নেওয়ার পরও তাদের জোরপূর্বক আটকে রেখে মারধর করা হচ্ছে। তিনি এটিকে স্বাধীন বাংলাদেশকে ব্যর্থ করার ‘ফ্যাসিবাদী ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অবিলম্বে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার ডাক দেন।
8:53 pmইনকিলাব মঞ্চ page
আনসার সাইজ করা হবে। সবাই রাজুতে আসেন
9:17 pmইনকিলাব মঞ্চ page
সচিবালয় চলো...
9:30 pm
টিএসসি থেকে হাজার হাজার ছাত্র-জনতা লাঠিসোঁটা নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে উগ্র আনসার সদস্যরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে এবং চারপাশ থেকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে হাসনাত আব্দুল্লাহ ও বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীসহ প্রায় ৪০ জন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। ছাত্র-জনতা ও সেনাবাহিনীর যৌথ প্রতিরোধের মুখে আনসার বিদ্রোহীরা রণেভঙ্গ দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
11:00 pm
টানা ১০ ঘণ্টার চরম উত্তেজনাকর পরিস্থিতি শেষে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সহায়তায় অবরুদ্ধ উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদে সচিবালয় থেকে বের করে আনা হয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
Sources
ইনকিলাব মঞ্চ compilation

