Calendar

১৫ই জুলাই

15 July 2024

ইনকিলাব মঞ্চ’s account

No English version

  1. about 12:30 am

    থেকে ১:০০ টার মধ্যে তাঁরা শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় পৌঁছান। সেখানে তাঁরা দেখতে পান যে, মৎস্য ভবন ও হাইকোর্ট মোড় এলাকায় ট্রাক ও পিকআপে করে দেশীয় অস্ত্র ও রামদাসহ ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে এবং ক্যাম্পাসে প্রবেশের প্রস্তুতি ও মহড়া চালাচ্ছে। তিনটি প্রবেশপথ দিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর, হাদী পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তৎক্ষণাৎ ছাত্রনেতা আখতার হোসেনকে (বর্তমানে এনসিপির সংসদ সদস্য) ফোন করেন। তিনি আখতারকে জানান যে, চারদিকের গেটগুলোতে অস্ত্রধারী ক্যাডাররা ক্যাম্পাসে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সমাবেশ শেষ করা প্রয়োজন। এই সতর্কবার্তা পাওয়ার পর রাত ১:১৫ থেকে ১:৩০-এর মধ্যে নেতৃবৃন্দ রাজু ভাস্কর্যের কর্মসূচি শেষ ঘোষণা করেন এবং শিক্ষার্থীরা হলে ফিরে যান। এই ঘটনার পরদিন থেকে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের শেষ সময় পর্যন্ত শরীফ ওসমান হাদী প্রত্যক্ষভাবে রাজপথের আন্দোলনে যুক্ত ছিলেন।

Sources

ইনকিলাব মঞ্চ compilation

Type it as you would: হাদী, হাদি or hadi