2013
ইনকিলাব মঞ্চ’s account
No English version
২০১৩ সালের শাহবাগ আন্দোলনের উত্তাল দিনগুলোতে শরিফ ওসমান হাদির ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন একজন নারী শিক্ষাবিদ। (সম্ভবত অধ্যাপক ড. শওকত আরা হোসেন কিংবা অধ্যাপক ড. তাসনীম সিদ্দিকী। হাদি নাম প্রকাশ করেননি, তবে বলেছেন তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবীর স্ত্রী।)তখন তাঁদের পুরো ক্লাসে শিক্ষার্থী ছিলেন ২৮০ জন এবং সে সময় ক্লাস সেকশনও ভাগ করা হয়নি। পুরো ক্লাসের মধ্যে হাদি এবং আর মাত্র তিন-চারজনের মাথায় টুপি ছিল। একদিন ক্লাসে পড়া জিজ্ঞেস করার একপর্যায়ে ম্যাডাম হাদিকে ইঙ্গিত করে 'এই হেফাজত' বলে সম্বোধন করেন। তখন মূলত ক্লাসে 'জেন্ডার অ্যান্ড উইমেন' কোর্সটি পড়ানো হচ্ছিল এবং সেখানে সিডো (CEDAW) সনদ ও নারীর অধিকারের অভাব নিয়ে আলোচনা চলছিল। এসব বিষয় নিয়ে ক্লাসে শিক্ষকের সাথে ছাত্ররা আলাপ-আলোচনা করতেন।এরপরের দিনগুলোর স্মৃতিচারণ করে হাদি জানান, ভিন্ন ভিন্ন কারণে ম্যাডাম তাঁকে দুই-তিনদিন ফোন করেছিলেন। একদিন তাঁরা যখন একটি বড় মিটিং করছিলেন, তখন ম্যাডাম ভেতর থেকে জিজ্ঞেস করেন, "ভিতরে কে?" হাদি তখন উত্তর দিয়েছিলেন, "ম্যাডাম, আমি হেফাজতের আমির।" এরপর থেকে ম্যাডাম যতদিনই তাঁকে কোনো বিষয়ে জিজ্ঞেস করেছেন, হাদি নিজের পরিচয় দিতেন, "আমি হেফাজত বা হেফাজতের আমির।"
Sources
ইনকিলাব মঞ্চ compilation